আন্তর্জাতিক

কোভ্যাক্স গ্লোবাল কর্মসূচি বাস্তবায়নে বাইডেনের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে ৪শ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছেন।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস কর্মকর্তারা এ কথা জানান। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২শ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেয়া হবে।

কোভ্যাক্স এর মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূণ ২০ শতাংশ লোকের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যোগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত এ কথা উল্লেখ করে হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা