আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকিতে মোদির ওষুধ রফতানি?

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতকে অবিলম্বে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির অনুমতি দিতে হবে, না হলে প্রত্যাঘাত করবে অ্যামেরিকা! ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই জার্মান সংবাদমাধ্যম বলছে, ভারতকে একেবারে স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি বন্ধ করার কারণে মূলত এই হুমকি দেন ট্রাম্প। আর এই হুমকির পরই নাকি দাবি মেনে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব দেশে করোনা ভয়াবহ আকার নিয়েছে, সেখানে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করা হবে।

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনে ব্যবহারে দেখা যাচ্ছে করোনার ক্ষেত্রে বেশ কাজ করছে। কিন্তু এই ওষুধটি করোনার চিকিৎসার জন্য অনুমতি পায়নি। মার্কিন গবেষকরা বলছেন, করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন সাহায্য করছে।

এর আগে ভারতে যেন এই ওষুধের অভাব না হয়, সেজন্য মোদি সরকার হাইড্রক্সিক্লোরোকুইন-সহ মোট ২৬টি ওষুধ রফতানি বন্ধ করে দিয়েছিল। সেই সঙ্গে মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটর রফতানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল আছে।

মোদির হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিষেধাজ্ঞায় ট্রাম্প বলেন, ''ভারতের সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছিলাম। অনেক বছর ধরে ওরা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা পেয়ে আসছে। আমি তাকে বলেছি, ওষুধের সরবরাহ আবার শুরু হলে আমরা ভারতের প্রশংসা করবো। আর ওরা যদি সিদ্ধান্ত না বদলায় তো ঠিক আছে, তবে আমরাও প্রত্যাঘাত করবো।''

ডয়েচে ভেলের দাবি, এই হুমকির মুখে পরে স্পষ্টতই সিদ্ধান্ত পরিবর্তন করে ভারত।

উল্লেখ্য, গত ৫ ও ৬ এপ্রিল করোনা নিয়ে ভারতের মন্ত্রীপরিষদের বৈঠক হয়। সেখানে দেশে আগামী দিনগুলোয় কত ওষুধ লাগতে পারে আর কতটা আছে তা খতিয়ে দেখা হয়। সরকারি সূত্র জানিয়েছে, যা প্রয়োজন তার থেকেও ২৫ শতাংশ ওষুধ হাতে রেখেই এরপর রফতানির অনুমতি দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

 বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে জামায়াতের প্রতিবাদ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় এর প্রতিবা...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল...

পিরোজপুরে ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১,২৮৫

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত আট মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার...

৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা...

এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের রেশ কাটতে না কাটতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা