আন্তর্জাতিক

নিজেকে নির্বোধ বললেন স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বেই চলছে লকডাউন। নিউজিল্যান্ডও তার ব্যতিক্রম নয়। সাধারণ জনগণকে আইন মানাতে দেশটির সরকারের অবস্থানও কঠোর।

কিন্তু এরই মধ্যে কিনা বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে সমুদ্র দেখতে সপরিবারে বের হন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। তার এমন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডের কথা জানাজানি হতেও দেরি হয়নি।

যেখানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার সেখানে খোদ স্বাস্থ্যমন্ত্রী হয়ে এমন কাজে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলেন দেশটির বিভিন্ন মহল। শুরু হয় ব্যাপক সমালোচনা।

দেরিতে হলেও বিষয়টি বুঝতে পারেন ডেভিড ক্লার্ক। সপরিবারে গাড়ি চালিয়ে সমুদ্রতটে বেড়াতে যাওয়া যে কতোটা নির্বোধের কাজ হয়েছে তা বুঝে নিজের পদত্যাগপত্রও পেশ করতে চেয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের কাছে।

অন্য সময় হলে তা গ্রহণও হয়তো হতো। কিন্তু এমন দুর্যোগের সময়ে কিছুটা নমনীয় হন সরকার প্রধান। সংকটময় পরিস্থিতির জন্য তাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

তবে অপরাধের শাস্তি হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রিসভার পদমর্যাদা কমিয়ে দেওয়া হয়েছে। সহযোগী অর্থমন্ত্রীর পদও তিনি হারিয়েছেন।

ডেভিড ছাড়াও একই ধরনের অপরাধ করেছেন সে দেশের তারকা রাগবি খেলোয়াড় রিচি মুঙ্গা। লকডাউন ভেঙে ক্রাইস্টচার্চের একটি পার্কে কয়েকজন টিমমেটের সঙ্গে রাগবি অনুশীলনে মেতে ওঠেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে দেশটিতে চার সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা