আন্তর্জাতিক

ভারতের এমপিদের ৩০ শতাংশ বেতন ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো খাতে প্রচুর অর্থের প্রয়োজন মেটাতে মোদী সরকার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে।

৬ এপ্রিল সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতে রাজ্যসভা এবং লোকসভার এমপিদের ৩০ শতাংশ বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদেরও বেতন ৩০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। ১ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিযেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এ ব্যাপারে একটি অর্ডিন্যান্স জারি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সাংসদদের ভাতা ও পেনশনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, দেশটির রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালরাও আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ বেতন নেবেন না বলে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন।

বেতনের কেটে নেয়া ৩০ শতাংশ অর্থ একটি কনসোলিডেটেড ফান্ডে জমা হবে। সেই টাকা খরচ হবে করোনাভাইরাসের মোকাবিলায়।

পাশাপাশি করোনার মোকাবিলায় সাংসদ উন্নয়ন তহবিলের দুই বছরের অর্থ কনসোলিডেটেড ফান্ডে জমা পড়বে। প্রতিবছর প্রতিটি সাংসদ নিজের এলাকা উন্নয়নের জন্য ১০ কোটি রুপি করে পান।

এর ফলে দুই বছরের জন্য মোট ৭৯০০ কোটি রুপি করোনাভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা