আন্তর্জাতিক

করোনা ঠেকাতে জাপানে জরুরি অবস্থা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। দেশটিতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

এর ফলে, জাপানের রাজধানী টোকিওসহ একাধিক জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এপর্যন্ত জাপানের প্রায় ৪ হাজার মানুষ করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এরই মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে জাপানের রাজধানী টোকিওতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফলে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টোকিওতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

এদিকে, করোনাভাইরাসের আক্রমণের জেরে জাপানে অর্থনৈতিক মন্দার পরিবেশ তৈরি হয়েছে। মন্দার হাত থেকে বাঁচতে পরিকল্পনার রূপরেখা তৈরি করেছে জাপান সরকার।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জাপানের অর্থনৈতিক মন্দা এড়াতে একশ' বিলিয়ন ডলারের বিশেষ প্যাকেজের ঘোষণা চলতি সপ্তাহেই দিতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা