আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে উদার হওয়ার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরো উদার হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালুর ঘোষণা দেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রনীতি ঘোষণা করেন বাইডেন। বক্তব্যের শুরুতেই বলেন, যুক্তরাষ্ট্র ফিরেছে। পররাষ্ট্রনীতিও ফিরেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালুর ঘোষণা দেন বাইডেন।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটিতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক জান্তাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বাইডেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দেন তিনি।

ট্রাম্প প্রশাসনের আমলে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এ ছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান নতুন এ মার্কিন প্রেসিডেন্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা