আন্তর্জাতিক

বাংলায় এনআরসি-সিএএ করতে দেব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেছেন, তারা এখন বলছে এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধন), সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) স্থগিত রাখা হয়েছে। কিন্তু আইন তো প্রত্যাহার করেনি। তাই আমরা বলছি, এনআরসি, সিএএ করতে দেব না। আমরা সবাই নাগরিক।

তিনি বলেন, ত্রিপুরায় গিয়ে দেখে আসুন। ১০ হাজার শিক্ষককে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের স্থায়ী করা দূরের কথা, চাকরিই খেয়ে নিয়েছে। আসামে গিয়ে দেখে আসুন, এনআরসি-র নামে কত জনকে হত্যা করেছে। বাংলায় শান্তিতে বসবাস করছেন। এখানে কত উন্নতি হচ্ছে।

পশ্চিমবঙ্গ ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কোলকাতায় কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে বক্তৃতা করেন। এসময় মমতা বিজেপির নানা বিষয়ে সমালোচনা করেন। তিনি বলেন, 'তৃণমূলের বিকল্প আর কেউ নয়, তৃণমূলই। তৃণমূল আরও উন্নততর হবে।'

তিনি বলেন, বাংলায় (পশ্চিমবঙ্গ) থেকে যারা বাংলাকে খাটো করেন, তাদের কেউ ক্ষমা করবে না। সিরাজদৌল্লাকে মানুষ সম্মান করে। কিন্তু মীরজাফরকে কেউ ক্ষমা করেননি। তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূলই। অন্য কেউ নয়। তৃণমূল হবে আরও উন্নততর তৃণমূল। ওরা চায় দাঙ্গা, আমরা চাই না দাঙ্গা। অনেক ভিডিও দেখে বিশ্বাস করবেন না। ওগুলো বানায়। কয়েক লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। বলে, আমরা মিথ্যাকে সত্যি বানিয়ে দেব।

বাংলা অনেক ভাল আছে উল্লেখ করে মমতা বলেন, এই যে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়ল। বাক্সের উপরে শিশুকে নিয়ে ঘরে ফিরেছেন অনেকে। তখন তাদের ঘরে ফেরার জন্য একটা ট্রেন দিল না। একটা টাকা দিল না। আর চোরেদের দিল্লি নিয়ে যাচ্ছে চার্টার্ড বিমানে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা