আন্তর্জাতিক

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করলো সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমনটি দাবি করা হয়।

সামরিক বাহিনীর বরাত দিয়ে সানা নিউজের খবরে বলা হয়, অধিকৃত গোলান উপত্যকা থেকে ইসরায়েল বুধবার রাত ১১টার দিকে থেকে সিরিয়ার দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা করে। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের সব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হয়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক দল জানায়, দক্ষিণ কুনিত্রা প্রদেশে আসাদ এবং ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়। রাজধানী দামেস্কোর প্রত্যক্ষদর্শীরা রয়টার্স নিউজ এজেন্সিকে বিস্ফোরণ শুনেছেন বলে জানায়।

ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। চিরশত্রু ইরান সমর্থিত বাহিনীকে প্রতিরোধ করতেই তারা এই হামলা চালালেও ইহুদিবাদী ইসরায়েল হামলার কথা খুবই কমই স্বীকার করে। সর্বশেষ হামলার বিষয়েও তারা কোনো মন্তব্য করেনি। তবে ২০২০ সালে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ৫০টি টার্গেটে হামলা চালায় বলে স্বীকার করে।

অবজারভেটরি গ্রুপের তথ্যানুসারে, চলতি বছরের ১৩ জানুয়ারি ইসরায়েল সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালায়। ওই হামলায় সিরিয়ান ও ইরান সমর্থিত বাহিনীর ৫৭জন নিহত হয়। এছাড়া গত ২২ জানুয়ারি সিরিয়ার হামা প্রদেশে ইসরায়েলের হামলায় দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়।

এর আগে ৭ জানুয়ারি রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত তিন যোদ্ধা নিহত হয়।

ইরানের নিজস্ব সেনাবাহিনীর পাশাপাশি লেবাননসহ বিভিন্ন দেশের যোদ্ধারা সিরিয়ায় বাশার আল আসাদের হয়ে যুদ্ধ করছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা