আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ২৩ লাখ ছুঁই ছুঁই

সান নিউজ ডেস্ক : বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৫৪ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৯২ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ এক হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯২ হাজার ৭২৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭০ লাখ ৮১ হাজার ১৫৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ তিন হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৮৬২ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৩ লাখ ৯৭ হাজার ৭৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৮৩৩ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৯১৮ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ২০৫ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৯২ হাজার ৪৫৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১০ হাজার ২৫০ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

গভীর রাতে ফতুল্লার মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রের...

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত রা...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা