আন্তর্জাতিক

বাইডেনের শপথের দিন গান-নাচ করবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার শপথ নিচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে শুধু রাজনীতিবিদরাই নন, মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন একঝাঁক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় দুই মার্কিন তারকা লেডি গাগা এবং জেনিফার লোপেজ। বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাইডেনের অভিষেকে ইউএস ক্যাপিটলের পশ্চিমভাগে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইবেন পপ তারকা লেডি গাগা। এরপর একটি মিউজিক্যাল পারফরমেন্সে অংশ নেবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।

লেডি গাগাকে অবশ্য আগেও বাইডেনের পাশে দেখা গেছে। গত নভেম্বরে নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন এ তারকা।

ক্যাপিটলের অনুষ্ঠানে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যন্ট ক্লেমনস। বাইডেনের শপথগ্রহণ উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস।

এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন সাবেক তরুণ কবি পুরস্কার বিজয়ী, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।

অনুষ্ঠানে তারা বৈচিত্র্যপূর্ণ মার্কিন জাতির প্রতিনিধিত্ব করবেন বলে বাইডেনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপ্রকাশিত সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় বাইডেন আগামী বুধবারের ভ্রমণসূচি বদলে ফেলেছেন। আগে অ্যামট্রাক ট্রেনে চড়ে উইলমিংটন থেকে ওয়াশিংটনে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

বাইডেনের ট্রানজিশন টিম জানিয়েছে, জ্যেষ্ঠ এফবিআই কর্মকর্তা, সিক্রেট সার্ভিস এবং জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তারা নবনির্বাচিত প্রেসিডেন্টকে ব্রিফিং দিয়েছেন।

নিরাপত্তা শঙ্কায় আগামী ২০ জানুয়ারি ক্যাপিটল ভবনে জো বাইডেনের অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ইতোমধ্যেই নতুন ব্যারিকেড স্থাপন এবং কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা