আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানলে হাজার হাজার আতঙ্কিত মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসি দ্বীপের পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। সূত্র : খালিজ টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা