আন্তর্জাতিক

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করলো উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়া। এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী মারণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) রাতে কিম ইল স্কয়ারের প্যারেড গ্রাউন্ডে কালো চামড়ার কোট পরিহিত অবস্থায় দেখা গেছে উল্লসিত কিমকে। তার হাতে ছিল গ্লাভস, মাথায় হ্যাট।

বিবিসি জানায়, একাধিক ক্ষেপণাস্ত্রসহ একটি প্যারেড পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সেখানে নতুন এ ব্যালিস্টিক মিসাইল দেখা যায়। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের কয়েকদিন আগে এ সামরিক মহড়া দেখিয়েছে কিম।

এ মহড়ার আগে এক রাজনৈতিক সভায় কিম যুক্তরাষ্ট্রকে তার দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, অন্তত বড় আকারের সাদা কালো রংয়ের ৪টি ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে প্যারেডে।

সেখানে অসংখ্য মানুষ পতাকা উড়িয়ে এ প্রদর্শনীকে স্বাগত জানায়। এর আগে অক্টোবরে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পুকগুকসং-৪ প্রকাশ করেছিল উত্তর কোরিয়া। নতুন প্রদর্শিত পুকগুকসং-৫ আগেরটির চেয়েও উন্নত বলে জানা যাচ্ছে।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক জ্যামস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফেরাশন স্টাডিজের গবেষক মিখায়েল ডুইটসম্যান বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেক লম্বা। কার্নেগি এনডমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের গবেষক অঙ্কিত পান্ডা জানান, প্যারেডে যে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়েছে সেটি নতুন এবং আগে দেখা যায়নি। এটি স্বল্প-দূরত্বের ব্যালিস্টিক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা