আন্তর্জাতিক

সাইবার হামলায় বিপর্যস্ত জার্মান সংবাদ সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির অন্যতম বড় সংবাদ সংস্থা ফুংকে মিডিয়া গ্রুপের প্রায় ছয় হাজার কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। ফলে গ্রুপের কিছু সংবাদপত্র প্রকাশ হতে পারেনি। বাকিরা স্বল্প পরিসরে প্রকাশিত হয়েছে।

ফুংকে গ্রুপের অধীনে কয়েক ডজন সংবাদপত্র ও ম্যাগাজিন রয়েছে। এছাড়া কয়েকটি স্থানীয় রেডিও স্টেশন ও অনলাইন নিউজ পোর্টালও রয়েছে। ফুংকে গ্রুপের পত্রিকা ভেস্টডয়চে আলগেমাইনে সাইটুং এর প্রধান সম্পাদক আন্দ্রেয়াস টিরক এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের আইটি সিস্টেমে 'বিশাল' হামলার কারণে সেগুলো 'এখন ব্য়বহার করা যাচ্ছে না'।

এক সপ্তাহেরও বেশি সময় আগে শুরু হওয়া এই হামলা এখনও চলছে বলে জানা গেছে। হ্যাকাররা মুক্তিপণ চেয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিটকয়েনের মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। তবে ফুংকে গ্রুপ এই খবর সম্পর্কে মন্তব্য করতে চায়নি।

এর আগে গত সেপ্টেম্বরে ড্যুসেলডর্ফ বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাইবার হামলা হয়েছিল। তবে হ্যাকাররা আসলে বিশ্ববিদ্যালয়ে হামলা করতে চেয়েছিল। পরে পুলিশ হ্যাকারদের হাসপাতালের রোগীদের জীবন শংকার মুখে আছে জানালে হ্যাকাররা হামলা থেকে সরে এসেছিল। সূত্র : ডয়েচে ভেলে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা