আন্তর্জাতিক

গর্ভপাতকে বৈধতা দিয়ে আর্জেন্টিনায় আইন

আন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাতকে বৈধতা দিয়ে আইন পাশ করেছে আর্জেন্টিনার পার্লামেন্টে। দক্ষিণ আমেরিকার চতুর্থ দেশ হিসেবে আর্জেন্টিনায় গর্ভপাতকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বৈধতা দেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিইউয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পরে আইনটি পাস হয়েছে। পার্লামেন্টে বিষয়টি নিয়ে ১২ ঘণ্টার মতো বিতর্ক হয়। পার্লামেন্ট চত্বরে জড়ো হন হাজারো মানুষ। হাসপাতালে বৈধ গর্ভপাতের দাবিতে সমর্থকরা স্লোগান দিতে থাকেন।’

বিলটি অনুমোদনের পক্ষে সিনেটে ৩৮টি ভোট পড়ে। বিপক্ষে ভোট পড়ে ২৯টি। আর অনুপস্থিত ছিলেন একজন। আইনে বলা হয়, গর্ভাবস্থার ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যাবে। অঞ্চলটিতে ক্যাথলিক গির্জার ব্যাপক প্রভাব অগ্রাহ্য করে আইনটি পাস করা হয়েছে।

দীর্ঘ প্রচারের পরে ভোটটি অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেসের বাইরে গর্ভপাত বিরোধীরাও জড়ো হয়েছিলেন। আইনপ্রণেতারা যাতে বিলটি বন্ধ করে দেন, সেই কামনা করে তাদের প্রার্থনা করতে দেখা গেছে।

ভোটের কয়েক মুহূর্ত পরে সঙ্গীকে জড়িয়ে ধরে ২৫ বছর বয়সী ভিভিয়ানা রইস আলভারাডো বলেন, ‘আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমাদের বহু যন্ত্রণার মধ্য দিয়ে আসতে হয়েছে। আমাদের প্রিয়জনেরা ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় লাগলেও শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি।’

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক জন প্যাপিয়ার বলেন, ‘একটি ক্যাথলিক দেশে এই আইন পাস করা একটি বড় ঘটনা। তবে এতে নারী অধিকার আরও জোরদার হবে।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা