আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহ তান্ডবের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে, দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে ২০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ( ৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস বা এএপি জানায়, করোনা ভাইরাস গত সপ্তাহে ২৪ ডিসেম্বর থেকে শিশুদের মধ্যে নতুন আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার।

সংস্থাটি জানায়, গত ১২ নভেম্বর থেকে শিশুদের মধ্যে বাড়তে থাকা এ সংক্রমণ ছিল ১০ লাখ এবং গত দুই সপ্তাহ (১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত) তা বেড়ে ২ লাখে পৌঁছেছে। শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির এ হার প্রায় ২২ শতাংশ। এএপির তথ্যমতে, মহামারী শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ২০ লাখ শিশুর মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগীর মধ্যে ১২ দশমিক ৪ শতাংশই শিশু।

বর্তমানে করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মারাত্মক অসুস্থতার নজির খুব কম। তবে শিশুদের ওপর এর প্রভাব বুঝতে হলে চলমান মহামারীর এসব ডাটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ জরুরি বলে জানায় আমেরিকান একাডেমি অফ পেড্রিয়াটিকস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা