আন্তর্জাতিক

বাইডেনের ডিজিটাল টিমে কাশ্মীরি সুন্দরী

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনের হোয়াইট হাউসের ডিজিটাল টিমে গুরুত্বপূর্ণ পদে জায়গা পেলেন ভারতীয় কাশ্মীরি সুন্দরী আয়েশা শাহ। এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আয়েশা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের লুসিয়ানায়। তবে তার পূর্বপুরুষ কাশ্মীরের।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাইডেন হোয়াইট হাউসে তার ডিজিটাল স্ট্র্যাটেজি টিম ঘোষণা করেছেন। সেখানে আয়েশাকে দেওয়া হয়েছে পার্টনারশিপস ম্যানেজারের কাজ। দীর্ঘদিন ধরেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন আয়েশা।

এখনো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে কাজ করেন তিনি। তবে নির্বাচন পর্বে তিনি বাইডেন-হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাল করেছেন। কমলা হ্যারিসের অত্যন্ত ঘনিষ্ঠ আয়েশা। কাশ্মীর পরিস্থিতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। বাইডেনের প্রশাসন কাশ্মীর নিয়ে বিশেষ কোনও নীতি নিতে পারেন বলেও কোনও কোনও কূটনীতিক মনে করছেন।

কারণ হ্যারিস বিষয়টিকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিয়ে দেখছেন। সেই পরিস্থিতিতে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে একজন কাশ্মীরি বংশোদ্ভূতকে রাখা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। আয়েশার কাজের সঙ্গে অবশ্য কাশ্মীরের কোনও সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আয়েশা কখনও সরবও হননি। ফলে বিষয়টি নেহাতই কাকতালীয় বলেও কোনও কোনও মহলের মনে করেন।

আয়েশা ছাড়াও বাইডেনের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে নানা বর্ণ এবং নানা দেশের বংশোদ্ভূতরা রয়েছেন। টিম ঘোষণার সময়েই বাইডেনের অফিস জানিয়েছে, সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে এই দলে থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সূত্র : ডয়চে ভেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা