ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত  ২০
আন্তর্জাতিক

ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত  ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নতুন ধরনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বেশ কয়েক জনের শরীরে। এ নিয়ে দেশটিতে মোট নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০।

এর আগে যুক্তরাজ্য থেকে ফেরা ছয় ভারতীয়র শরীরে নতুন ধরনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

আনন্দবাজার জানিয়েছে, পরিবারের সঙ্গে যুক্তরাজ্য থেকে সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে ফিরে ২ বছরের শিশু। পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে। শিশুটির মা-বাবাও কোভিডে আক্রান্ত। কিন্তু তাদের দেহে নতুন স্ট্রেন রয়েছে কি না সেই রিপোর্ট এখনও আসেনি।

যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই পরিবারের মোট ৪ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের প্রত্যেকের রিপোর্টই পজিটিভ আসে। নতুন স্ট্রেনের বিষয়টি নিশ্চিত করতে তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করানোর জন্য দিল্লি পাঠানো হয়। ৪টি নমুনার মধ্যে শিশুটির শরীরে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে।

করোনার এই নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে আছে যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।

কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ছয় ব্রিটেনফেরত ভারতীয় নাগরিকের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টেটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভয়ঙ্কর।

যার ফলে এ নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। ব্রিটেনে প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়।

ভারতের স্বাস্থ্য বিভাগ বলেছে, আক্রান্তদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখে চলছে চিকিৎসা। পাশাপাশি অন্য করোনা আক্রান্তদের সঙ্গে তাদের কোনোরকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা