ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে নিহত ৭
আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

এতে বহু মানুষ আহত হয়েছেন। এর ২৪ ঘণ্টা আগে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ওই অঞ্চলে। খবর বিবিসির।

নিহতদের মধ্যে পেটরিনজা এলাকার ১২ বছরের এক মেয়ে, গ্লিনা এলাকায় ৫ জন এবং জাজিনা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশীয় রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেত্রিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এতে ওই শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকেপড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা