আন্তর্জাতিক

করোনায় তিনগুণ বেশি মৃত্যুর কথা স্বীকার করল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে এতদিন যত মৃত্যুর হিসাব দেখিয়েছে রাশিয়া, আসল সংখ্যা তার চেয়ে তিনগুণ বেশি। সোমবার রাশিয়ার কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। বেশ কিছুদিন ধরেই রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবারই বলে আসছেন, রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা কম। এটা তাদের সাফল্যের পরিচয়।

রাশিয়ার জরিপকারী সংস্থা দ্য রোসস্ট্যাট-কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাসহ বিভিন্ন রোগে মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ২৯ হাজার ৭০০ হয়েছে। এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করে দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ‘এই বাড়তি মৃত্যুর প্রায় ৮১ শতাংশ কোভিড-১৯ সংক্রান্ত।’ তার মানে এক লাখ ৮৬ হাজারের বেশি রাশিয়ানের মৃত্যু হয়েছে নতুন এই রোগটিতে।

অথচ রাশিয়ার সরকারি হিসাব বলছে, দেশটিতে ৫৫ হাজার ৮২৭ জনের ‍মৃত্যু হয়েছে।মৃত্যুর সংখ্যা কম দেখাতে রাশিয়া শুরু থেকে কৌশলের আশ্রয় নেয়। ময়নাতদন্তে যাদের রিপোর্ট পজিটিভ ছিল তাদেরই শুধু ‘করোনায় মৃত’ বলা হয়েছে।রাশিয়া এরই মধ্যে নিজেদের বানানো স্পুটনিক-ভি টিকার প্রয়োগ শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে একদিনে ৭০টি ক্লিনিকে টিকা সরবরাহ করা হয়। শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা