আন্তর্জাতিক

কারাগার বন্ধ করে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বের মতো ইসরায়েলেও দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে রামন কারাগারের বন্দী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ফলে ওই কারাগার বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি (পিপিএস) নামের একটি বেসরকারি সংস্থা এ খবর জানিয়েছে।

তবে কারাগার বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। গত রবিবার পিপিএস এক বিবৃতিতে জানায়, কারাগার বন্ধের বিষয়টি বন্দীদের মধ্যে করোনা ভয়ানক আকার ধারণের ইঙ্গিত দেয়।

ইতিমধ্যে কারাবন্দীদের মধ্যে করোনা পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে বন্দী বিষয়ক কর্তৃপক্ষ। রেমন কারাগারে সাতটি সেল আছে এবং তাতে ৩৬০ জন ফিলিস্তিনি বন্দী আছে বলে জানা যায়।

পিপিএস আরেও জানায়, ইসরায়েলি জেলারদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ার সূত্রে বন্দীদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে ইসরায়েলে করোনার টিকা প্রদান শুরু হয়। অবশ্য দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী আমির ওহানা বলেন, করোনায় আক্রান্ত বন্দীদের টিকা প্রদান করা অগ্রাধিকার ভিত্তিতে হবে না।

ফিলিস্তিনের বন্দী বিষয়ক সংস্থার মুখপাত্র হাসান আবেদ রাব্বু বলেন, ওহানার বক্তব্য জাতিবিদ্বেষমূলক। এতে করে বন্দীদের বিরুদ্ধে আরেকটি অপরাধ যুক্ত হল।

আবেদ রাব্বু বলেন, দখলদার ইসরায়েলি সরকার বন্দীদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য পুরোপুরি দায়ী। তাছাড়া করোনা মহামারি থেকে সুরক্ষায় ইসরায়েল পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেয়নি। গত এপ্রিল থেকে ১৪০ জন ফিলিস্তিনি বন্দী করোনায় আক্রান্ত হয়। এদের অনেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে বন্দী ছিল।

ইসরায়েলে বর্তমানে প্রায় চার হাজার চারশ’ বন্দী আছে। এদের মধ্যে ৪১ জন নারী এবং ১৭০ জন শিশুও আছে। এছাড়া অভিযোগ ও বিচার ছাড়া প্রশাসনিক আটক আইনের ভিত্তিতে তিনশ’ ৮০ জন বন্দী আছে। সূত্র: আল-জাজিরা

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা