আন্তর্জাতিক

অবৈধ সম্পদ অর্জন: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে একটি বৈঠক শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। তার সম্পত্তির উৎস জানাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএবি বলেছে, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল পাঁচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন। এত অর্থ কোথা থেকে এলো তার কাছে সেটা জানতে চেয়েছিল এনএবি। কিন্তু তিনি সেই তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসিফ দাবি করে বলেছেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তার। কিন্তু এনএবি বলছে, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সেসময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ তিনি জাল করেছেন বলেও অভিযোগ করছে এনএবি।

খাজা আসিফ নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তিনি প্রথমবার মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধীমুখ ছিলেন।

আসিফের গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন নওয়াজ শরিফ। তার অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। ওই টুইট বার্তায় তিনি আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আর বিরোধীরা আসিফের গ্রেপ্তারের পুরো বিষয়টিকেই চক্রান্ত বলে মনে করছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা