আন্তর্জাতিক

করোনা সংক্রমণের হার ভারতে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের নতুন সংক্রমনের হার অনেকটাই কমে এসেছে। বেড়েছে সুস্থতার হারও।

রোববার (২৭ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ম।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৮৫০ জন। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হারও কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬২২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৩০ জন। সুস্থতার হারও বাড়ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। ভারতের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে।

সেখানে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১৬ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় ৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬০ জনের। আনন্দবাজার জানায়, মহারাষ্ট্রের পরে যেসব রাজ্যে করোনা পরিস্থিতি এখনো গুরুতর, তার মধ্যে রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ৪ লাখ শনাক্তে বৈশ্বিক করোনা সংক্রমণ ৮ কোটি ৭ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে আরও ৭ হাজারের বেশি প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৬৪ হাজারে দাঁড়িয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা