আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন মার্কিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় ৬টা ৫৫-এর দিকে রকফোর্ড শহরের ডন কার্টার লেন-এ হামলার খবর পায় পুলিশ।

সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও'শিয়া জানান, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। একটি ভবনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখি। পুলিশ ঘটনাস্থলে চলে আসার পরও হামলাকারী একটি ভবনের ভেতর অবস্থান করছিল। কিন্তু আমরা কোন ধরনের অ্যাকশনে যাইনি। কারণ, আমাদের উদেশ্যই ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা।'

পুলিশের মতে, সে এলোপাতাড়ি হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। কি কারণে সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি ইলিনয় রাজ্য প্রশাসন।

এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণে তিন জন আহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা