তেহরানে তুষারঝড়ে ১০ পর্বতারোহীর মৃত্যু 
আন্তর্জাতিক

তেহরানে তুষারঝড়ে ১০ পর্বতারোহীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আর সাত জন। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয় , গত কয়েকদিন হলো আলবর্জ পর্বতমালায় খারাপ আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন। এরপর রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। তারা ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ রয়েছেন সাত আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রমের প্রধান মেহেদী ভালিপুর বলেছেন- তুষারঝড়ে এই পর্বতমালায় ৯ জন মারা গেছেন এবং ১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা