মডার্নার টিকা নেয়ার পরই অসুস্থ চিকিৎসক!
আন্তর্জাতিক

মডার্নার টিকা নেয়ার পরই অসুস্থ চিকিৎসক!

আর্ন্তজাতিক ডেস্ক : ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন এলাকার এক চিকিৎসক। টিকা নেওয়ার পরেই হোসেন সদরজাদেহ নামের ওই চিকিৎসকের শরীরে অ্যালার্জিজনিত নানা প্রতিক্রিয়া শুরু হয়।

গত বৃহস্পতিবার ওই টিকা নেওয়ার পরপরই তার শরীরে প্রতিক্রিয়া শুরু হয়। তিনি অসুস্থবোধ করেন ও হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক হয়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে শনিবার (২৬ডিসেম্বর) এ খবর জানায় সংবাদসংস্থা রয়টার্স।

হোসেন সদরজাদেহ বোস্টন মেডিকেল বয়স্কদের ক্যানসারবিষয়ক ফেলো (জেরিয়াট্রিক অনকোলোজি)। মডার্নার টিকা প্রয়োগের প্রথম সপ্তাহে এই প্রথম প্রকাশ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হলো। বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিবে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, চিকিৎসক হোসেন বুঝতে পেরেছেন, তার অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয় ও চিকিৎসা দেওয়া হয়। তিনি পরে সুস্থবোধ করেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর দেখা দেওয়া পাঁচ ধরনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া নিয়ে তারা গবেষণা চালাচ্ছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা