আন্তর্জাতিক

সৌদির কাছে অস্ত্র বিক্রি করতে মরিয়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। শেষ মুহূর্তে রিয়াদের কাছে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র হস্তান্তর করতে চাইছে হোয়াইট হাউজ।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ২২ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে লেখা চিঠিতে সৌদির কাছে অস্ত্র বিক্রির নীতিমালা ও আকাশ থেকে ভূমিতে হামলাযোগ্য বোমা বিক্রির অনুমোদন চেয়েছে। চিঠিতে মার্কিন অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান রেথিওন টেকনোলজিস করপোরেশনকে সরাসরি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার অনুমতি দিতেও অনুরোধ করা হয়।

৫০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত যোগাযোগ ব্যবস্থা বাড়াতে ১০ কোটি ডলার দেখানো হয়েছে। বাকি অর্থ দিয়ে সাড়ে সাত হাজার বোমা বিক্রির চুক্তি হলে তা সৌদি আরবেই কারখানা স্থাপন করে তৈরি করা হতে পারে।

মূলত সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার খাতিরেই নতুন করে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক ঘনিষ্ঠজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বাইডেন অবশ্য বছরের শুরুর দিকে বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনর্মূল্যায়ন চান।

ইয়েমেনে অবৈধভাবে হামলার কারণে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানিসহ বেশ কয়েকটি দেশ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে। হাউথি বিদ্রোহীদের হঠাতে ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের হয়ে অভিযানে নেমেছে সৌদি। জোটের হামলায় হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে রয়েছে আরব দেশটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা