আন্তর্জাতিক

রাশিয়ায় বিড়াল পেল উপমন্ত্রীর পদ!

আর্ন্তজাতিক ডেস্ক : বিড়াল উপমন্ত্রীর পদ পেয়েছে-এমন কথা কেউ কি কখনো শুনেছেন? সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে রাশিয়ায়। বর্জ্য প্ল্যান্ট থেকে উদ্ধার হওয়া একটি বিড়ালকে দেওয়া হয়েছে সম্মানজনক উপমন্ত্রীর মর্যাদা। শুধু তাই নয়, সরকারি ভবনে বরাদ্দকৃত চেয়ারে আরাম আয়েশে সময় কাটছে তার। আছে বিলাসিতার সব আয়োজন।

দ্য মস্কো টাইমস, হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর উলিয়ানোভস্কের বর্জ্য প্ল্যান্ট থেকে বিড়ালটি উদ্ধার করে সেখানকারই এক কর্মী। যার সিসিটিভি ফুটেজ প্রচারিত হয় টেলিভিশনে। ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও। উদ্ধারকারী মিখাইল টুকাশ অবশ্য তখনো জানতেন না, তিনি নিজেও সরকারের তরফ থেকে পুরস্কৃত হতে যাচ্ছেন এ ঘটনায়।

মিখাইল টুকাস বলেন, ‘আমাদের প্রতিটি ব্যাগ পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। হঠাৎই পেয়ে গেলাম প্লাস্টিক ব্যাগে মোড়া বিড়ালটি। এর আগেও কচ্ছপসহ বিভিন্ন পোষা প্রাণী পেয়েছি আবর্জনার ভেতর। আসলে এমন নির্মমতা কখনই গ্রহণযোগ্য নয়। ওদেরও বেঁচে থাকার অধিকার আছে।’

উদ্ধারের পরপরই সাদাকালো বিড়ালটির দায়িত্ব নেয় স্থানীয় পরিবেশ মন্ত্রণালয়। দেওয়া হয় সম্মানসূচক উপমন্ত্রী টাইটেল। আবাসনের পাশাপাশি, দ্যনিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থাও করা হয়।

উলিয়ানোভস্কের পরিবেশ মন্ত্রী গুলনারা রাখমাতুলিনা বলেন, ‘আমরা তাকে মন্ত্রণালয়ে নিয়ে গেছি। আলাদা ঘরের ব্যবস্থা করেছি। তাকে সম্মানজনক পদ দেওয়াটা এক ধরনের প্রতীকী পদক্ষেপ। পোষা প্রাণী পালকদের কাছে অনুরোধ, ঘরে রাখতে না পারলে, ভালো আশ্রয়ে পাঠানোর ব্যবস্থাটুকু অন্তত করুন।

’ মজার বিষয় হলো, উপমন্ত্রী বিড়ালের নামকরণের জন্য মন্ত্রণালয় জাতীয় প্রতিযোগিতারও আয়োজন করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা