অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আন্তর্জাতিক

অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ ঘিরে তুমুল রাজনৈতিক বির্তক শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতনে বিশ্বভারতীর জমি দখলের নোটিশ পাঠায় অমর্ত্য সেনকে। নোটিশে বলা হয়েছে, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি'র মাঝে বিশ্বভারতীর ১৩ ডিসেবল জমি রয়েছে। অমর্ত্য সেনের প্রকৃত জমির পরিমান ১২৫ ডিসেবল। কিন্তু তার দখলে রয়েছে ১৩৮ ডিসেবল জমি।

এ ব্যাপারে মুখ খুলেছেন খোদ অমর্ত্য সেনও। বলেছেন, 'বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনদিন আমায় এমন কথা আগে জানায়নি।'

তবে কলকাতার গণমাধ্যম বিশ্বভারতী কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, এর আগে এই ইস্যু নিয়ে বেশ কয়েকবার মৌখিকভাবে নোবেল জয়ীকে অবগত করা হয়েছিল। কিন্তু তিনি কোন প্রতিক্রিয়া জানাননি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, তিনি বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাচ্ছেন।

এ অবস্থায় চিঠি লিখে নোবেল জয়ীর পাশে থাকার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

মমতা নবান্নে তার নিয়মিত সাংবাদিক বৈঠকে বিষয়টি আলোচনায় আনেন। বলেন, 'বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। অমর্ত্য সেন বিজেপির মতাদর্শ-এর বিরুদ্ধে কথা বলেন তাই এটা বিশ্বভারতীকে দিয়ে করানো হয়েছে।'

এ বিষয়ে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলেন। এভাবে পক্ষপাত করলে মানুষের মধ্যে এমন ভাবনাও আসবে যে নোবেল পুরস্কার ভুল লোককে দেওয়া হয়েছে।'

আসন্ন বিধানসভা ভোটের আগে নোবেল বিজয়ীর বিরুদ্ধে শান্তিনিকেতনের জমি দখলের অভিযোগ ঘিরে তুমুল রাজনৈতিক বির্তক দানা বেঁধেছে মমতার বাংলায়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা