ছবি: সংগৃহীত
সারাদেশ

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মো. মনির হোসেন, ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সদ্য নিয়োগ পাওয়া এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার মামলা ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কদ্দুসের পরিবার।

আরও পড়ুন: হারানো ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

রোববার (৩১ মার্চ) বিকেলে ত্রিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্ব ও কষ্টের কথা তুলে ধরেন আব্দুল কদ্দুস ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে আব্দুল কদ্দুস জানান, আমি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর গ্রামের বাসিন্দা। আমার প্রতিবেশী রুহুল আমীনের ছেলে সাদরুল আলম সিয়াম গত ২ বছর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।

সে ম্যাজিস্ট্রেট হওয়ার পরই আমার বাড়ির এক শতাংশ জমি জোর করে দখল করার পায়তারা করেন। এই জমিটুকু তার না হলে বাড়িতে গাড়ি যাওয়ার কোনো রাস্তা থাকে না। বাড়িতে গাড়ি না গেলে তার ইজ্জতের ব্যাপার।

আরও পড়ুন: ঝড়ে তছনছ সুনামগঞ্জের ২ উপজেলা

জমি দখল করতে না পেরে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমাদের বাড়ির গাছপালা ভেঙ্গে দেয় এবং তাদের কাছে জমি বিক্রি করে দিতে চাপ দেয়।

আমি জমি বিক্রি না করায় আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত আমার বাড়িতে কমপক্ষে ৮/১০ দিন পুলিশ পাঠিয়ে আমাদের ভয় দেখিয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে মেহেদী হাসান সাদ্দাম ও আমার বৃদ্ধা স্ত্রী উম্মে কুলসুমকে (৭০) সেহরীর সময় জোর করে ধরে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পরে আমার স্ত্রী ও সন্তান জামিনে মুক্ত হয়। সিয়াম ম্যাজিস্ট্রেট হওয়ার পর আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

আব্দুল কদ্দুসের মেয়ে বলেন, সিয়ামের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে আমার মা-বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমরা এই ম্যাজিস্ট্রেটের অত্যাচার ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি চাই। পুলিশের হয়রানি থেকে মুক্তি চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা