লকডাউনে জন্মনিরোধক বিক্রি বেড়েছে ২২ গুণ
আন্তর্জাতিক

লকডাউনে জন্মনিরোধক বিক্রি বেড়েছে ২২ গুণ

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বছরের অধিকাংশ সময় ঘরেই আটকে ছিলেন পৃথিবীর অধিকাংশ মানুষ। এ সময়ে ভারতের নাগরিকরা রাতের চেয়ে দিনের বেলায় কনডম কিনেছেন বেশি। দ্বিগুণ বেড়েছে রোলিং পেপার বিক্রির হার। ২০২০ সালে অর্ডার এবং বিক্রির তথ্য বিশ্লেষণ করে ডেলিভারি অ্যাপস ডঞ্জো এ তথ্য জানিয়েছে।

ডঞ্জো অ্যাপের মাধ্যমে রাতের চেয়ে দিনের বেলায় গড়ে তিনগুণ বেশি কনডমের অর্ডার দিয়েছেন ভারতীয়রা। হায়দারাবাদে ৬ গুণ, চেন্নাইতে ৫ গুণ এবং জয়পুরে ৪ গুণ কনডমের অর্ডার বেড়ে যায়। মুম্বাই এবং বেঙ্গালুরুতে রাতের চেয়ে দিনে কনডমের অর্ডারের পরিমাণ বেড়ে যায় তিনগুণ।

বেঙ্গালুরুর বাসিন্দারা সবাইকে ছাড়িয়ে গেছে রোলিং পেপার অর্ডারের ক্ষেত্রে। প্রতিবেশী চেন্নাইয়ের থেকে চেয়ে ২২ গুণ বেশি রোলিং পেপারের অর্ডার করেছে রাজ্যের অধিবাসীরা। রোলিং পেপার বিশেষায়িত কাগজ। যা সিগারেটসহ এ জাতীয় সামগ্রী তৈরিতে ব্যবহার।

জরুরি গর্ভনিরোধক বড়ি অর্ডারে সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু, পুনে, গুরগাঁও, হায়দারাবাদ এবং দিল্লি। জয়পুরে বেড়েছে গর্ভবতী পরীক্ষার কিট অর্ডারের পরিমাণ।

ডঞ্জো অ্যাপের মাধ্যমে অনাহার যন্ত্রণাও মিটিয়েছেন অনেকে। বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে চিকেন বিরিয়ানি, মুম্বাইতে ডাল খিচুড়ি, চেন্নাইতে দোসা, গুরগাঁওয়ে বার্গার, পুনেতে নুডুলস, দিল্লী, চেন্নাই এবং জয়পুরে কফি।

মুদি মালামালের মধ্যে ‍পুনে এবং হায়দারাবাদ থেকে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে দুধ। দিল্লিতে নানা ধরনের পানীয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা