আন্তর্জাতিক

স্ত্রীকে হত্যা করে মোবাইলে গেম খেলায় মগ্ন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্ত্রী শিব কানওয়ার কে হত্যা করেন তার স্বামী বিক্রম সিংহ । হত্যার পর নির্বিকার স্বামী পাশে বসেই মোবাইলে গেম খেলায় মগ্ন। সোমবার (৭ডিসেম্বর) ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রোববার (৬ ডিসেম্বর) রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। রোববার সেই ঝামেলাই চরমে ওঠে।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী নির্বিকার চিত্তে, স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার বদলে পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছেন। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনও কাজকর্ম করতেন না। সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত।

এ ঘটনার সময় এই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না। পরে তাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা