আন্তর্জাতিক

৯০ বছরের বৃদ্ধাকে দিয়ে ব্রিটেনে করোনার টিকা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা প্রথম ব্যক্তি হিসেবে ব্রিটেনের ৯০ বছর বয়সী এক নারীকে দেওয়া হয়েছে। মধ্য ইংল্যান্ডের কোভেন্ট্রির বাসিন্দা মার্গারেট কিনানকে এই টিকা দিয়ে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের গতি লাগামহীন হয়ে পড়েছে, প্রতিদিন লাখো মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগী উপচে পড়ছে, হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। যার ফলে রাজ্যের চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ, ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা