আন্তর্জাতিক

ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় ডব্লিওএইচও

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয়। সংস্থাটি বলেছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বুঝানো অনেক বেশি কার্যকর হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনের গল্প একটি সুংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়।

তিনি আরও বলেন, আমাদের দরকার মানুষকে বুঝানো, রাজি করানো।

ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে কি-না এ ধরণের প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের উচিত ভ্যাকসিনের নানা দিক নিয়ে মানুষকে বুঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেয়ার সুযোগ দেয়া।

এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করিনা এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে,বিশেষ করে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।

তিনি আরও বলেন, আমি মনে করিনা যে টিকা নিতে বাধ্য করা হচ্ছে এমন কোন দেশকে আমরা দেখবো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৫১টি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে ১৩টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এছাড়া আরো ১৬৩টি ভ্যাকসিন ল্যাবরেটরিতে প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ব্রিটেনে আজ মঙ্গলবার ফাইজারের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা