আন্তর্জাতিক

জাতিসংঘের গৃহিত ৩ প্রকল্পে কো-চেয়ারম্যান বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের গৃহিত ৩ প্রকল্পের নির্বাহী বোর্ডের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এ বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য যে দু’দেশ সহ-সভাপতি হলো- নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।

এর ফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ বোর্ড তিনটির সদস্যগণ ও নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।

সোমবার ( ০৭ ডিসেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসর নির্বাহী বোর্ডের কো-চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা নির্বাচিত হন।

মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাসমূহকে এগিয়ে নিতে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসর সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে।

ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে; আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

নব-নির্বাচিত কার্যনিবাহী বোর্ডের প্রথম সভায় প্রদত্ত বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা।

তিনি বোর্ড সমূহের কাজ বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সংস্থাসমূহ এবং এর নির্বাহী বোর্ডসমূহের সঙ্গে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসাথে কাজ করছে, এরফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই নির্বাচন তারই প্রতিফলন।

উল্লেখ্য, চলতি বছরে রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা