আন্তর্জাতিক

এবার মার্কিন কালো তালিকায় নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা খর্বের অযুহাতে প্রথমবারের মতো কালো তালিকাভুক্ত করেছে নাইজেরিয়াকে।

সোমবার (০৭ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সেই তালিকায় চীন, সৌদি আরব এবং পাকিস্তানের নামও দেখা গেছে।

সেক্রেটারি অব স্টেট ও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার বিবৃতিতে ভারত-বাংলাদেশ সম্পর্কে এবার কোনও মন্তব্য করেননি। তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে নাম রয়েছে মিয়ানমার, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, ইরিত্রিয়া এবং তুর্কমিনিস্তানের।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে নাইজেরিয়া সম্পর্কে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি। তবে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে খ্রিষ্টানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবেদন পাওয়ার পর দেশটি ওপর এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় স্তরের পর্যবেক্ষণ তালিকা থেকে এবার বাদ দেয়া হয়েছে, উজবেকিস্তান এবং সুদানকে। এই তালিকার অর্থ কী: কালো তালিকায় থাকা দেশগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের রক্ষায় দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের কোনও অবরোধের মুখোমুখি হবে অথবা দেশটির সহযোগিতা হারাবে।

বিবৃতিতে বলা হয়েছে, গোটা পৃথিবীর প্রতি ১০ জনের ৮ জন মানুষ ধর্মীয় বিধিনিষেধ ও ধর্মীয় সহিংসতার শিকার হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা