আন্তর্জাতিক

করোনা আক্রান্ত কনের পিপিই পরে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : কনে করোনা আক্রান্ত, তাই বলে কি বিয়ে থেমে থাকবে? না বিয়ে থেমে থাকলো না। পিপিই কিট পরে বিয়ে সম্পন্ন হলো। শুধু বর-কনেই নয়, বিয়ের পুরোহিত, কনের বাবা-মাকেও কিট পরতে হয়েছিলো।

ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরে দেশের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হল পিপিই কিট পরে। চন্দনচর্চিত কনের সাজ ঢাকা পড়লো কিট-এ। বরের টোপর এর জায়গায় দেখা গেল পিপিইর হুড। অভিনব এই বিয়ের আসরটি বসে বারান জেলার ছত্ররাং গ্রামে।

বিয়ের আগের দিন করোনা পজিটিভ হয় কনে। তার মায়ের কদিন আগেই করোনা হয়েছিল। মাথায় হাত পড়ে পাত্র-পাত্রী পক্ষের। বিয়ে না হলে কন্যা লগ্নভ্রষ্টা হবে। জেলা কর্তৃপক্ষের দ্বারস্থ হয় দুই পক্ষই। এই রকম সমস্যায় কখনো পড়েনি জেলা প্রশাসন।

ঘটনার মানবিকতার দিকটি বিবেচনা করে তারা জেলার স্বাস্থ্য অধিকর্তা এবং স্থানীয় চিকিৎসক ডাঃ আরিফকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে। কমিটি সিদ্ধান্ত নেয়, স্থানীয় কোভিড সেন্টারে বিয়ে হবে এবং বিয়েতে কেবল উপস্থিত থাকবে বর-কনে, পুরোহিত এবং বর-কনের বাবা-মা। এবং সবাইকে বাধ্যতামূলকভাবে পিপিই পরতে হবে।

সেই ভাবেই কোভিড সেন্টারের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়। ফুলশয্যায় বর-কনে পিপিই পরে থাকবেই -এমন গ্যারান্টি অবশ্য কেউই দিতে পারেননি!

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা