আন্তর্জাতিক

সৌদি আরবের ওপর ইয়েমেনের ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে এই ড্রোন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওই ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। তুর্কি আল-মালকির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সেনারা ড্রোন হামলা চালিয়েছে।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে।

ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি গেরিলা ও তাদের সমর্থক সেনারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা