আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কারাবন্দী অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধ করার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে আটক অবস্থায় বাংলাদেশি অভিবাসীসহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধকরণের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি এক যৌথ বৈঠকে এসব কথা বলেন। এসময় মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান ও উপস্থিত ছিলেন। এর জন্য সংশ্লিষ্ট নিয়োগকারীদের ডিটেনশন ক্যাম্পে বন্দীদের খরচ বহন করতে হবে। এছাড়াও কারাবন্দীদের বৈধকরণের চুড়ান্ত প্রস্তাব মন্ত্রী সভায় উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রী দাতোক সেরী হামজা জয়নুদ্দিন বলেছেন, যাদের অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে শর্ত সাপেক্ষে তাদের বিভিন্ন খাতে নিয়োগ দেয়া যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, যেসব বড় কোম্পানিগুলো শ্রমিক সঙ্কট রয়েছে তারা চাইলে ডিটেনশন ক্যাম্পে আটক বিদেশিদের নিয়োগ দিতে পারে। কিন্তু তার আগে শর্ত হলো তাদের যতজন শ্রমিক প্রয়োজন ততজন ডিটেনশন ক্যাম্পের শ্রমিকের জন্য প্রত্যাবর্তনের খরচ বহন করতে হবে।

যদি এ শর্তে নিয়োগদাতারা রাজি থাকেন তাহলে প্রস্তাবসহ শ্রীঘ্রই মন্ত্রীসভায় বিলটি উত্থাপন করা হবে। তবে কারাবন্দী বিদেশিদের মধ্যে প্রায় ১৫ শতাংশ কর্মক্ষম রয়েছে। যারা অসুস্থ কিংবা কাজ করতে অক্ষম তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বৈঠকে আরও বলা হয়, এভাবে দীর্ঘ সময় ধরে আটক বন্দীদের একটি ইতিবাচক সমাধান হতে পারে। এতে উভয়পক্ষ উপকৃত হবে।

বর্তমান বিভিন্ন সেক্টর বিশেষ করে পামতেল শিল্প, কনস্ট্রাকশন ও কৃষি খাতে শ্রমিক সঙ্কট রয়েছে সেগুলোতে তাদের কাজে লাগানো যেতে পারে। ডিটেনশন ক্যাম্প থেকে বা বিদেশ থেকে নতুন করে শ্রমিক আমদানি করে সঙ্কট মোকাবেলা করা সম্ভব।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা