আন্তর্জাতিক

জনসম্মুখে করোনা টিকা নেবেন ৩ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা জনসম্মুখে শরীরে নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট ক্লিনটন এবং বুশের ব্যাক্তিগত তথ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

পাশাপাশি, বারাক ওবামা এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে জনসম্মুখে করোনা টিকা শরীরে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

সিএনএন জানাচ্ছে, করোনা টিকা নেওয়ার ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করার অংশ হিসেবে ক্যামেরার সামনে টিকা নেবেন ওই তিন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) প্রথমে যে করোনা টিকা প্রয়োগের অনুমতি দেবে, সেই টিকাই শরীরে নেবেন তারা।

এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ফাউচি তাকে জানিয়েছেন করোনা টিকা নিরাপদ। তাই তিনি টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না ইতোমধ্যেই তাদের করোনা টিকা বাজারে আনার ব্যাপারে এফডিএ'র কাছে অনুমতি চেয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যে ই করোনা আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ হাজার। মৃত্যু হয়েছে দুই লাখ ৭৪ হাজার মানুষের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা