আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে  ৫টি প্রস্তাব গৃহীত

আর্ন্তজাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে গতকাল (বুধবার) অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরাইল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয় নি।

গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে ৮৮টি এবং বিপক্ষে ভোট পড়ে ৯টি। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে যার পক্ষে ১৪৫টি ভোট পড়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র সাতটি এবং ৯টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে ১৯৬৭ সালের আগের সীমানায় ইসরাইলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্য তিনটি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে।সূত্র-পার্সটুডে

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা