আন্তর্জাতিক

শুধু ১০০ দিন মাস্ক পরুন, সারাজীবন নয় : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ১০০ দিনের জন্য সবাইকে মাস্ক পড়তে বলবেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা বুঝে পাওয়ার পরই এমন নির্দেশনা জারি করবেন বলেও জানান বাইডেন।

মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমার বিশ্বাস, প্রতিটি আমেরিকান যদি মাস্ক পরেন, তাহলে করোনাভাইরাস উল্লেখযোগ্য হারে কমবে।’

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিটি অফিসেই মাস্ক পড়ার বাধ্যতামূলক করবেন তিনি।

যুক্তরাষ্ট্রে যখন প্রতিদিন গড়ে দুই লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তখনই এমন পদক্ষেপের কথা জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। বলেন, ভ্যাকসিন এবং মাস্ক এই দুটিই যথাযথভাবে ব্যবহারের মাধ্যমেই করোনা মোকাবিলা করা সম্ভব।

গণমাধ্যম সিএনএনকে বাইডেন আরও জানান, অভিষেকের প্রথমদিনই আমি দেশবাসীকে বলবো, শুধু ১০০ দিনের জন্য মাস্ক পরুন, শুধু ১০০ দিন, সারাজীবন নয়। আমরা যদি এই পন্থা ভালোভাবে পালন করতে পারি তবেই উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।

বাইডেন জানান, তিনি এবং তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রে মাস্ক পরার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবেন। বিমান, বাসসহ বিভিন্ন গণপরিবহনেও মাস্ক পরার বাধ্যতামূলক করা হবে।

যদিও যুক্তরাষ্ট্রের বিমান পথ ও বিভিন্ন যানবাহনে মাস্ক পরার নিয়ম চালু রয়েছে। তবে এর আগে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরানোর বিষয়টি প্রত্যাখান করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এদিকে মার্কিন শীর্ষ রোগ ও সংক্রামক বিশেষজ্ঞ ডা. অ্যান্থোনিও ফাউসির প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। নতুন প্রশাসনে ফাউসিকে কোভিড-১৯ দলের প্রধান চিকিৎসক উপদেষ্টা হিসাবে রাখারও ইঙ্গিত দেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা