আন্তর্জাতিক

মহাকাশে মূলা চাষ করে বিপ্লব ঘটালো নাসা

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই মহাকাশ ভ্রমণকে সম্ভব করে ইতিহাস গড়লো নাসা ও স্পেসএক্স। এবার মূল চাষেও সাফল্য পেল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থাটি। আর কিছুদিন পরেই মাটি খুঁড়ে মূলা তোলা হবে, এরই মধ্যে মিললো সাফল্য।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই (আইএসএস) মূলত বিভিন্ন বিষয়ে পরীক্ষা করছেন নভোচারীরা। এমনই একটি পরীক্ষায় স্পেস স্টেশনের পরিবেশে ‘মূলা’ উৎপাদন করার চেষ্টা করছেন তারা। মূলা চাষের পর তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে পৃথিবীতে।

এতদিনে মূলাচাষের মাধ্যমে তাতে সাফল্য এলো। মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে, তবু সেই মহাশূন্যেই এবার মূলা চাষ যেন তাক লাগানোর মতো ঘটনা। এতদিনে মূলাচাষের মাধ্যমে তাতে সাফল্য এলো।

ছবিতে দেখা গেছে, একটি বাক্সে নানা ধরনের তারের মাঝখানে ২০টি সবুজ পাতা সম্বলিত চারাগাছ দেখা গেছে। তবে মহাকাশে মূলাচাষ মোটেই সহজসাধ্য কাজ ছিল না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রথমে মাটির ‘বালিশ’ তৈরি করে তাতে বীজ পুঁতে দেয়া হয়। তা থেকে চারা বেড়ে ওঠে। এই পদ্ধতিতে সমস্ত গাছ সমান পানি ও সারও পায়।

গবেষণায় দেখা গিয়েছে, নীল ও লাল আলোতেই গাছ সবচেয়ে ভাল সাড়া দেয়। সেইমত ওই বাক্সের মধ্যে এলইডি আলোর ব্যবস্থা রয়েছে। ১৮০-র বেশি সেন্সর বসানো রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা