আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিলেন জাপানের ক্রাউন প্রিন্স

আর্ন্তজাতিক ডেস্ক : অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিলেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিটো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিয়োডোর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রিন্সেস মাকো তাদের বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে অ-রাজকীয় সন্তান কেই কমুরোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। কমুরোর মায়ের আর্থিক সমস্যার গুজবের কারণে রাজ পরিবার তা অস্বীকার করেছিলো।

বিবাহের স্থগিতাদেশ সম্পর্কে সম্রাট নুরুহিতোর ছোট ভাই এবং ক্রিস্যানথেমাম সিংহাসনের সাথে প্রথম সারির রাজকুমার বলেছিলেন, 'আমি মনে করি তারা এমন পরিস্থিতিতে নেই যেখানে সবাই তাদের বিবাহে সন্তুষ্ট। এই বিবাহে অনেক লোককে বুঝানো এবং উদযাপনের বিষয় আছে। এগুলো নিয়ে আমাদের কাজ করা জরুরি'।

বার্তা সংস্থা কিয়োডোর জানায়, মি. কমুরো নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে তার পড়াশোনা শেষ করছেন। এবং গত বছর তার পরিবারের কোনো আর্থিক অসুবিধা হয়নি। তার মায়ের অপরিশোধিত লোনের অর্থ পরিশোধ করা হয়েছে।

তবে ২৯ বছর বয়সী এই দম্পতি কবে তাদের বিবাহের অনুষ্ঠান করবেন তা এখনো পরিষ্কার না। যার পরই প্রিন্স ফুমিহিতো ও প্রিন্সেস কিকোর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস মাকো তার রাজকীয় পদমর্যাদা হারাবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা