আন্তর্জাতিক

ইয়েমেনের সৌদি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি জোটের মারিব প্রদেশে তাদাওয়াইন ক্যাম্প লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জেনারেল সারিয়ি জানান, হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় আরও অন্তত ৭ সেনা আহত হয়েছে।

ইয়েমেনের এ সেনা মুখপাত্র আবারো বলেছেন, যতদিন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চলবে ততদিন ইয়েমেনি সামরিক বাহিনীও পাল্টা হামলা চালাবে। তিনি বলেন, শত্রুরা যেখানেই থাকুক না কেন তাদেরকে ইয়েমেনি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা