নারীদের নিয়ে যোগাযোগ দল ঘোষণা করলেন বাইডেন 
আন্তর্জাতিক

নারীদের নিয়ে যোগাযোগ দল ঘোষণা করলেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রোববার (২৯ নভেম্বর) হোয়াইট হাউসের সিনিয়র যোগাযোগ দল ঘোষণা করেছেন।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, পুরোপুরি নারীদের সমন্বয়ে হোয়াইট হাউসের প্রথম সিনিয়র যোগাযোগ দলটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত। এই দক্ষ, অভিজ্ঞ যোগাযোগকারীরা তাদের কাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং এই দেশকে আরও উন্নত করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি নিয়ে এসেছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক ছিলেন জেন সাসাকি, তিনি হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বাইডেনের নির্বাচনী প্রচারের সময় ক্যাম্পেইন ম্যানেজার এবং যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা কেটি বেডিং ফিল্ড হবেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক।

প্রচারণায় কোয়ালিশনের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী পিলি টোবার হোয়াইট হাউসের ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন। বাইডেনের প্রচারের সিনিয়র উপদেষ্টা করিন জিন-পিয়েরে, যিনি পরে হ্যারিসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি প্রধান উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রচারে বাইডেনের সিনিয়র উপদেষ্টা সাইমন স্যান্ডার্স ভাইস প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রচারে সিনিয়র উপদেষ্টা অ্যাশলে এটিন ভাইস প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন। এলিজাবেথ আলেকজান্ডার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন।

এই সাত জন নারী, যাদের মধ্যে বেশ কয়েক বর্ণের নারী রয়েছেন। এরা প্রশাসনের বেশ কয়েকটি দৃশ্যমান ভূমিকা পালন করবেন। দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস তৈরি করবেন হ্যারিস। সদ্য ঘোষিত দলটিকে অভিজ্ঞ, প্রতিভাবান এবং বাধা-বিভাজন হিসেবে বর্ণনা করেছেন বাইডেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা