করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৩০ লাখে 
আন্তর্জাতিক

করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৩০ লাখে 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে ১৪ লাখ ৬৫ হাজার।

বিশ্বের করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৪৭৫ জন। আর মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ১৮১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৯০৬। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৭৫৭ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৮৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৪৮৪। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন।

করোনা শনাক্তের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩২ হাজার ৩৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।

ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ লাখ ১৪ হাজার ৭৪০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৩৩ জন।

করোনার উৎপত্তি চীনের উহান প্রদেশ। গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা