আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ২৬ নিরাপত্তারক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৬ নিরাপত্তারক্ষী। কয়েক মাসের মধ্যে রোববারের (২৯ নভেম্বর) এ হামলা ছিল ভয়াবহ বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, গজনি প্রদেশের রাজধানীর কাছেই এ ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে নিয়মিত তালেবান যোদ্ধা ও সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে সরকারের সঙ্গে তালেবানদের লড়াই চলছে।

এ সময়ে সেখানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ এই যুদ্ধের ইতি ঘটাতে উভয় পক্ষই শান্তি আলোচনায় যুক্ত হয়েছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেছেন, আমরা ২৬টি মৃতদেহ পেয়েছি।

আরও আহত হয়েছে ১৭ জন। হতাহতদের সবাই নিরাপত্তারক্ষী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়িতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে। এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা