আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের তথ্য নিতে উত্তর কোরিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে দেশের অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আর সে কোম্পানির তৈরী ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।

নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। মূলত মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর বলে প্রমাণিত একটি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতেই এ হামলা চালায় তারা। খবর সিএনএন'র।

এর পর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। যাদের মাধ্যমে তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো না কোনোভাবে করোনা গবেষণার সঙ্গে যুক্ত।

তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে জেনেভার উত্তর কোরীয় দূত বা দেশটির সংবাদমাধ্যম, এমনকি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রস্তুতকারকেরা কেহই এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। অতীতেও সাইবার হামলার নানা অভিযোগ অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা