শ্রীলঙ্কায় বন্দি-কারারক্ষীদের সংঘর্ষে নিহত ৬
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্দি-কারারক্ষীদের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ কারণে আতঙ্কিত বন্দিরা নিরাপত্তা ও জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন।

এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি করে।

পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, মাহারা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ‘বল প্রয়োগ করেছেন। ’ আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে অন্তত এক হাজার বন্দির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছে। ফলে বন্দিরা আরও বেশি সুযোগ-সুবিধার জন্য বিক্ষোভ করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা