আন্তর্জাতিক

মালয়েশিয়ায় দেয়াল ধসে আহত ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হয়েছেন দুই বাংলাদেশি কর্মী।

রবিবার ( ২৯ নভেম্বর) কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, বান্দার ক্যাসিয়া এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পেনাং ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার আজমি তাহার জানিয়েছেন, ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়েছে। গুঁড়িয়ে গেছে ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লেগেছে।

আজমি তাহার বেরনামাকে বলেছেন, ‘আমরা বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পাই। এসে দেখি দুজনই ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন। পরে দুজনকে বের করা হয়।’আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় সেবেরাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ দাবি করছে, দুই বাংলাদেশি কর্মী ওয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। শেষ দিকে এসে সেটি ধসে পড়ে।পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা